NID, জন্ম তারিখ, মুঠোফোন নাম্বার এবং ক্যাপচা দিয়ে লগ ইন করত হবে।
· Pay Fixation 2026 - GOB Staff - Running এ যেতে হবে।
· আমি প্রিন্ট নিয়েছি, পড়েছি এবং বুঝেছি- টিক চিহ্ন দিতে হবে।- পরবর্তী
· TIN এবং Email ছাড়া কিছুই এন্ট্রি করার সুযোগ নেই। পরিচয়পত্র নম্বর, জন্মতারিখ, নাম (বাংলা ও ইংরেজি) স্বয়ংক্রিয়ভাবে চলে আসবে।- সংরক্ষণ
· বৈবাহিক অবস্থা - আগের তথ্য স্বয়ংক্রিয়ভাবে চলে আসবে। নতুন করে এন্ট্রি করারও সুযোগ রয়েছে। সন্তানের তথ্য আগে দেওয়া থাকলে স্বয়ংক্রিয়ভাবে চলে আসবে। নতুন প্রয়োজন থাকলে এন্ট্রি করা যাবে। তথ্য এন্ট্রি না করলেও সমস্যা নেই। পরবর্তীতে এন্ট্রি করার সুযোগ পাওয়া যাবে। - সংরক্ষণ
· চাকরিতে প্রথম যোগদানের তথ্য: অধিদপ্তর পর্যন্ত স্বয়ংক্রিয়ভাবে চলে আসবে। শুধু বিভাগ, জেলা, উপজেলা, প্রথম কমর্স্থল/ বিদ্যালয়ের নাম এন্ট্রি করতে হবে।
এখানে যোগদানের সময়ের পদবী এবং সাবস্টেনটিভ গ্রেড এন্ট্রি করতে হবে। এটা নিয়োগপত্র অনুযায়ী দিতে হবে। নিয়োগপত্রে যে স্কেল এবং গ্রেড আছে সেটাই তখনকার সময়ে ঐ পদের সাবস্টেনটিভ গ্রেড ছিল।
· বতর্মান অফিসের তথ্য: কিছুই এন্ট্রি করার সুযোগ নেই। শুধু বতর্মান পদের সাবস্টেনটিভ গ্রেড এন্ট্রি করতে হবে । এখানে বতর্মান কমর্স্থল/ বিদ্যালয়ের নামও এন্ট্রি করার সুযোগ নেই। - এখানে সাবস্টেনটিভ গ্রেড এক পদের সবার জন্য একই হবে। যেমন: প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ১৩ এবং প্রধান শিক্ষক ১০/১১।- সংরক্ষণ
· উচ্চতর স্কেল/গ্রেড সংক্রান্ত তথ্য: এখানে ২০১৫ সালের পরের তথ্য হলে স্বয়ংক্রিয়ভাবে চলে আসবে। এর আগের হলে এন্ট্রি করা যাবে। তবে এন্ট্রি না করলেও ফিক্সেশন করা যাবে। - সংরক্ষণ
· পূবর্বর্তী জাতীয় বেতনস্কেলের তথ্য: ২০১৫ সালের তথ্য স্বয়ংক্রিয়ভাবে চলে আসবে। আর ২০০৯, ২০০৫, ১৯৯৭ এই জাতীয় বেতনস্কেলগুলোর পূর্বে কেউ যোগদান করে থাকলে সেসব পে-স্কেলের তথ্য এন্ট্রি করা যেতে পারে। এন্ট্রি না করলেও সমস্যা নেই।
কাকার্যকরের তারিখ এবং বেতন নির্ধারণের তারিখ ভিন্ন হবে। কার্যকরের তারিখ হল যে তারিখ থেকে পে ফিক্সেশন কার্যকর হয়েছে। আর যে তারিখে ফিক্সেশন এর কাগজ স্বাক্ষর হয়েছে সেটা বেতন নির্ধারণের তারিখ।
জাতীয় বেতনস্কেল ২০২৬: এখানে এন্ট্রি করার কিছুই নেই। শুধু চোখ দিয়ে দেখবেন।
· সারসংক্ষেপ: এটাও শুধু দেখতে পারেন।
· পেনশন সহজীকরণে অতিরিক্ত তথ্য: এখানে চাকরির শুরু থেকে নিয়োগ সংক্রান্ত তথ্য, পদোন্নতির তথ্য এবং বদলির তথ্যগুলো দিতে পারেন। না দিলেও কোনো সমস্যা নেই।
(নিয়োগ/বদলি আদেশ নম্বর, আদেশের তারিখ, পদবী, মূল বেতন, যে তারিখ থেকে প্রাপ্ত, জাতীয় বেতনস্কেল, গ্রেড ও স্কেল, কর্মস্থল, যোগদানের তারিখ, অব্যাহতির তারিখ)
· উল্লেখ্য, উপজেলার ভিতরে এক বিদ্যালয় থেকে আরেক বিদ্যালয়ে বদলি এখানে বদলি হিসেবে গণ্য হবেনা। তারপরও কেউ দিতে চাইলে দিতেই পারেন। এটা অনেকটা কাজ নাই বসে আছি, কিছু একটা করি এরকম আরকি। - সংরক্ষণ
· যাই হোক, আবার ৬ নাম্বার ধাপে (জাতীয় বেতনস্কেল ২০২৬ ) গিয়ে দাখিল করুন এ ক্লিক করে সম্পন্ন করুন।
· এবার, পে-ফিক্সেশন রিপোর্ট থেকে বাংলা সিলেক্ট করে রিপোর্ট বের করে দুই কপি প্রিন্ট করে ডিডিও-র নিকট দাখিল করুন। পরেও প্রিন্ট করতে পারবেন যতবার খুশি।


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন