দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়সমূহে ম্যানেজিং কমিটি বা ব্যবস্থাপনা কমিটি (SMC) গঠনের লক্ষ্যে নীতিমালা প্রকাশ হয়েছে ১৬.০৩.২০২৬ তারিখে।
নীতিমালাটি ডাউনলোড করতে ক্লিক করুন এখানে।
যাদের জানা নেই শুধু তাদের জন্য
দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়সমূহে ম্যানেজিং কমিটি বা ব্যবস্থাপনা কমিটি (SMC) গঠনের লক্ষ্যে নীতিমালা প্রকাশ হয়েছে ১৬.০৩.২০২৬ তারিখে।
নীতিমালাটি ডাউনলোড করতে ক্লিক করুন এখানে।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আওতাধীন কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষকগণের সমন্বিত অনলাইন বদলি নির্দেশিকা ২০২৬
১। ৯ম ও তদুর্ধ্ব গ্রেডের বার্ষিক গোপনীয় অনুবেদন ফর্ম
২। ১০ম-১২তম গ্রেডের বার্ষিক গোপনীয় অনুবেদন ফর্ম
৩। ১৩তম-১৬তম গ্রেডের বার্ষিক গোপনীয় অনুবেদন ফর্ম
৪। ১৭তম-২০তম গ্রেডের বার্ষিক গোপনীয় অনুবেদন ফর্ম
৫। গাড়িচালকদের বার্ষি.ক গোপনীয় অনুবেদন ফর্ম
** এসিআর লিখতে হবে পদের মূল গ্রেড অনুযায়ী। বর্তমানে কোন গ্রেডে বেতন আহরণ করছেন সেটার উপর ভিত্তি করে নয়।
সরকারি চাকরিজীবী স্বামী এবং স্ত্রী একই কর্মস্থল অথবা নিকটবর্তী কর্মস্থলে বদলি/পদায়নের বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণের বিষয়ে পত্র (06.03.2016)
সরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫ এর প্রশ্ন কাঠামো নেপ কর্তৃপ প্রকাশিত হয়েছে।
ট্যাগ: বৃত্তি পরীক্ষা, scholarship, primary
প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫ আগামি ২১, ২২, ২৩ ও ২৪ ডিসেম্বর ২০২৫ তারিখে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
নিম্নের চারটি বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতিটি পরীক্ষার পূর্ণমান ১০০ এবং সময় ২ ঘণ্টা ৩০ মিনিট
১। বাংলা
২। ইংরেজি
৩। গণিত
৪। বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এবং প্রাথমিক বিজ্ঞান (৫০% + ৫০%)
তিন ধরনের শিক্ষা প্রতিষ্ঠানের ৫ম শ্রেণিতে অধ্যয়নরত শিক্ষার্থীর প্রথম সাময়িক পরীক্ষার মূল্যায়নের ভিত্তিতে সর্বোচ্চ ৪০% শিক্ষার্থী বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে।
প্রতিষ্ঠানসমূহ হলো:
১। সরকারি প্রাথমিক বিদ্যালয়
২। পিটিআই সংলগ্ন পরীক্ষণ বিদ্যালয়
৩। সরকারি মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন প্রাথমিক বিদ্যালয়
উল্লেখ্য যে, সরকারি প্রাথমিক বিদ্যালয় ও পিটিআই সংলগ্ন পরীক্ষণ বিদ্যালয় থেকে পরীক্ষায় অংশগ্রহণ বাধ্যতামূলক।
এ সংক্রান্ত একটি পত্র প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে ১৭ জুলাই ২০২৫ তারিখে মাঠ পর্যায়ে প্রেরণ করা হয়েছে।
পত্রটি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন
ট্যাগ: প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫, primary scholarship examination 2025
হাওর/ দ্বীপ/ চর ভাতা্ প্রদান সংক্রান্ত আদেশে স্থায়ী বাসিন্দাগণ ভাতা প্রাপ্য হবেন না মর্মে শর্তে উল্লেখ ছিল। যারা 26.05.2025 তারিখের সংশোধনীর মাধ্যমে বাতিল করা হয়েছে। এখন থেকে ওই উপজেলার স্থায়ী বাসিন্দারাও এই ভাতা প্রাপ্য হবেন।
সরকারি কর্মচারীদের জুলাই ২০২৫ তারিখ থেকে বিশেষ সুবিধা প্রদানের আদেশ জারি হয়েছে। উক্ত আদেশটি ডাউনলোড করুন এখানে থেকে
আউটসোর্সিং প্রক্রিয়ায় সেবাগ্রহণ নীতিমালা ২০২৫ ১৫/০৪/২০২৫ তারিখে প্রকাশ করা হয়েছে। উক্ত নীতিমালাটি ডাউনলোড করতে
দৈনিক ভিত্তিতে সাময়িক শ্রমিক নিয়োগের ক্ষেত্রে দৈনিক মজুরির হার পুনঃনির্ধারণ করা হয়েছে ২২/০৫/২০২৫স তারিখে। এ সংক্রান্ত পত্রটি ডাউনলোড করতে নিচের লিংকে ক্লিক করুন।
সরকারি অফিসসমূহে বিভিন্ন খাতে/অর্থনৈতিক কোডে বরাদ্দ পাওয়া যায়। কিন্তু সঠিক দিকনির্দেশনা না থাকায় কোন কোডে কী পণ্য ক্রয় করা যাবে বা কোন সেবা ক্রয় করা যাবে এটা বুঝতে আমাদের প্রায়ই সমস্যায় পড়তে হয়। জনপ্রশাসন মন্ত্রনালয় ১৬/০৪/২০২৫ তারিখে এ সংক্রান্ত একটি পত্র পত্র জারী করেছে। এখানে স্পষ্ট করা হয়েছে কোন কোডে কোন কোন সেবা/পণ্য ক্রয করা যাবে।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর কর্তৃক প্রেরিত ১৯.০৮.২০২৪ তারিখের পত্র অনুযায়ী প্রাথমিক বিদ্যালয়সমূহের জন্য শপথবাক্য
শপথবাক্য সম্বলিত পত্রটি ডাউনলোড করুন এখান থেকে
সরকারি কর্মচারী হাসপাতাল স্বাস্থ্য কার্ড
-----------------------------------------
যে হাসপাতালের জন্য প্রযোজ্য:
সরকারি কর্মচারী হাসপাতাল,
ফুলবাড়িয়া, ঢাকা-১০০০
ঢাকা বিশবিদ্যালয়ের সুফিয়া কামাল হলের পাশেই ফোনিক্স রোডের ফুলবাড়িয়া বংগবাজারের অবস্থিত।
এই হাসপাতাল থেকে সরকারি কর্মচারীরা প্রায় বিনামূলে চিকিৎসা সেবা পেয়ে থাকেন। এতদিন এই হাসপাতাল থেকে সরকারি কর্মচারীরা সেবা গ্রহণ করতে চাইলে শুধুমাত্র নিজের আইডি কার্ড প্রদর্শন করলেই হতো। কিন্তু এখন নিয়ম পরিবর্তন করা হয়েছে। এখন হাসপাতাল থেকে স্বাস্থ্য কার্ড সংগ্রহ করে স্বাস্থ্য সেবা গ্রহণ করা যাবে।
যারা আগে থেকে সেবা গ্রহণ করে আসছেন তারা ২৮/০২/২০২৫ তারিখের মধ্যে তাদের স্বাস্থ্য কার্ড সংগ্রহ করে সেবা গ্রহণ করবেন।
আর অন্য সকল কর্মচারী বছরের যেকোনো সময় এই কার্ড সংগ্রহের আবেদন করতে পারবেন।
আবেদন যে কারো মাধ্যমে জমা দেওয়া যাবে। তবে গ্রহণ করার জন্য নিজে যেতে হবে।
পিআলএল ভোগরত এবং অবসরপ্রাপ্ত কর্মচারীগণও কার্ড গ্রহণ করতে পারবেন।
নিজে, স্বামী-স্ত্রী, সন্তান (২৫ বছর পর্যন্ত), মা-বাবা, শশুর-শাশুরীর জন্য আবেদন করা যাবে।
এখানে সকল ধরনের টেস্ট (পরীক্ষা) ফ্রি।
এই হাসপাতালের সেবার মান প্রাইভেট হাসপাতালের চেয়ে কোনো অংশেই কম নয়। সরকারি কর্মচারীদের প্রায় সকল সেবাই বিনামূল্যে দেওয়া হয়। অনেকে বলে থাকেন, সরকারি হাসপাতালে বেসরকারি ছোঁয়া।
এই স্বাস্থ্য কার্ড শুধুমাত্র সরকারি কর্মচারি হাসপাতালের জন্য প্রযোজ্য। এই একটিমাত্র হাসপাতাল ছাড়া অন্য কোনো হাসপাতালে এই কার্ড নিয়ে সুবিধা গ্রহণ করা যাবেনা।
আবেদন করার জন্য ফরম ডাউনলোড করা যাবে এখান থেকে
২০২৫ শিক্ষাবর্ষের প্রাক-প্রাথমিক শ্রেণির জন্য শিক্ষক সহায়িকা ডাউনলোড করতে পারেন এখানে থেকে।
ট্যাগ: প্রাক প্রাথমিক, Pre primary, শিক্ষক সহায়িকা, Teachers' Guide
ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম, ২০২৫ এর কাজ সুষ্ঠু ও সূচারুরূপে সম্পন্নের লক্ষ্যে কেন্দ্রীয় সমন্বয় কমিটির সিদ্ধান্ত মোতাবেক নিয়োগপ্রাপ্ত তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারগণ যেন তথ্য সংগ্রহকালীন কাজে সার্বক্ষণিক সম্পৃক্ত থাকে সে বিষয়ে ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ১১-০২-২০২৫ন তারিখের পত্র
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের একই থানা/উপজেলার মধ্যে অনলাইন বদলি কার্যক্রম চালু হয়েছে। ২০/০১/২০২৫ থেকে ২৪/০১/২০২৫ তারিখের মধ্যে আবেদন করতে হবে। বিস্তারিত জানতে পত্রটি ডাউনলোড করুন।
PDF Format ডা্উনলোড করুন এখান থেকে
ট্যাগ: অনলাইন বদলি , online transfer, primary teacher tarnsfer
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সমূহের জন্য ২০২৫ সালের ছুটির তালিকা ৯ জানুয়ারি 2025 তারিখে অনুমোদন হয়েছে
২০২৫ শিক্ষাবর্ষে প্রাথমিক বিদ্যালয়সমুহের জন্য ক্লাস রুটিন জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমী (নেপ) কর্তৃক ১১/০১/২০২৫ তারিখে অনুমোদিত হয়েছে।
এক শিফটে পরিচালিত বিদ্যালয়সমূহের জন্য-
১ম ও ২য় শ্রেণির রুটিন এবং সাধারণ নির্দেশনা
৩য়, ৪র্থ ও ৫ম শ্রেণির জন্য সাধারণ নির্দেশনা
দুই শিফটে পরিচালিত বিদ্যালয়সমূহের জন্য:
১ম ও ২য় শ্রেণির জন্য সাধারণ নির্দেশনা
৩য়, ৪র্থ ও ৫ম শ্রেণির জন্য সাধারণ নির্দেশনা